হোমতাফসিরAt-Takaathur (102)

তাফসির At-Takaathur (102) — التكاثر

মাক্কী · 8 আয়াত

পড়ুন · শুনুনPDF ফাইল

أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ ﴿١﴾

হে লোকসকল! সন্তানসন্ত তি ও সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহর আনুগত্য থেকে মোহাচ্ছন্ন করে রেখেছে।

حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ ﴿٢﴾

যে পর্যতন্ না তোমরা মারা গিয়ে কবরে পৌঁছো। كلا سوف تعلمون

كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٣﴾

তোমাদের জন্য আদৗ এ প্রতিযোগিতায় মোহাচ্ছন্ন হওয়া উচিৎ ছিলো না। যা তোমাদেরকে আল্লাহর আনুগত্য থেকে বিরত রাখে। তবে অচিরেই তোমরা এ মোহাচ্ছন্নতার পরিণতি সম্পর্কে অবগত হবে। ثم كلاسوف تعلمون

ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٤﴾

অতঃপর আবারো বলছি, শীঘ্র ই তোমরা এর পরিণতি সম্পর্কে অবগত হবে।

كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ ﴿٥﴾

বাস্ত বে যদি তোমরা নিশ্চিতভাবে জানতে যে, আল্লাহ তোমাদেরকে পুনরুত্থিত করবেন এবং তিনি অচিরেই তোমাদের আমলের প্রতিদান দিবেন তাহলে তোমরা সম্পদ ও সন্তানাদির প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত হতেনা।

لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ ﴿٦﴾

আল্লাহর শপথ! তোমরা অবশ্যই কিয়ামতদিবসে আগুন প্রত্যক্ষ করবে।

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ ﴿٧﴾

অতঃপর আবারো বলছি, তোমরা অবশ্যই নিশ্চিতভাবে তা নিজেদের চোখ দিয়ে দেখতে পাবে। তাতে কোনরূপ সন্দে بلغ আল-কু রআন · তাফসীর হ নেই।

ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ ﴿٨﴾

অতঃপর অবশ্যই আল্লাহ তোমাদেরকে সে দিন তাঁর পক্ষ থেকে প্রদত্ত স্বাস্থ্য ও সম্পদ প্রভৃ তি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। সূত্র: আল-মুখতাসার ফী তাফসীরিল কু রআনিল কারীম

শিখুন · At-Takaathur — التكاثر

অনুসরণ · পুনরাবৃত্তি · শোনানো · নিবন্ধন ছাড়াই

তাফসির · 31 ভাষা