হোমতাফসিরAl-Alaq (96)

তাফসির Al-Alaq (96) — العلق

মাক্কী · 19 আয়াত

পড়ুন · শুনুনPDF ফাইল

ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ ﴿١﴾

হে রাসূল! আপনার প্রতিপালক আপনার প্রতি যা ওহী করেন আপনি তা পাঠ করুন সেই রবের নামে শুরু করার মাধ্যমে যিনি কু ল মাখলুকাত সৃষ্টি করেছেন।

خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِنْ عَلَقٍ ﴿٢﴾

তিনি মানুষকে রক্তপিÐ থেকে সৃষ্টি করেছেন যা একদা বীর্য ছিলো।

ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ ﴿٣﴾

হে রাসূল! আপনার প্রতিপালক আপনার প্রতি যা ওহী করেন আপনি তা পাঠ করুন। বস্তু তঃ আপনার প্রতিপালক মহা দানবীর;যাঁর বদান্যতার সাথেকোন বদান্যের বদান্যতার তু লনা হয় না। তিনি পর্যাপ্ত উদার ও অনুগ্র হশীল।

ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ ﴿٤﴾

তিনি কলমের সাহায্যেঅঙ্কন ও লিখা শিখিয়ে ছেন।

عَلَّمَ ٱلْإِنسَـٰنَ مَا لَمْ يَعْلَمْ ﴿٥﴾

তিনি মানুষকে শিক্ষা দিয়ে ছেন যা সে জানতো না।

كَلَّآ إِنَّ ٱلْإِنسَـٰنَ لَيَطْغَىٰٓ ﴿٦﴾

নিশ্চয় ই পাপিষ্ঠ মানুষ যেমন আবু জাহল আল্লাহর সীমালঙ্ঘনে সীমাহীন।

أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ ﴿٧﴾

কারণ এই যে, সে তার সম্পদ ও মর্যাদা দেখে নিজেকে বেপরওয়া মনে করে। بلغ আল-কু রআন · তাফসীর

إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ ﴿٨﴾

হে মানুষ! নিশ্চয় ই তুমি নিজ প্রতিপালকের দিকে কিয়ামত দিবসে প্রত্যাবর্তিত হবে। তখন তিনি সবাইকে যার যার আমলের উপযুক্ত প্রতিদান দিবেন।

أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ ﴿٩﴾

তু মি কি আবু জাহলের কর্মকাÐ অপেক্ষা কোন আশ্চর্যজনক কিছু দেখেছো? যে বারণ করে।

عَبْدًا إِذَا صَلَّىٰٓ ﴿١٠﴾

আমার বান্দা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)কে নামায থেকে। সে বারণ করে যখন তিনি কাবার পাদদেশে নামায পড় তে শুরু করেন।

أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ ﴿١١﴾

তু মি কি লক্ষ্য করেছো, যদি এ বারণকৃ ত তাঁর রব কর্তৃ ক হিদায়ে ত ও সম্যক জ্ঞানের উপর থাকে?!

أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ ﴿١٢﴾

কিংবা মানুষকে আল্লাহর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাক্ব ওয়ার নির্দেশ দেয় তাহলে কি এমন আদর্শের মানুষকে বারণ করা যায় ?!

أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ﴿١٣﴾

তুমি কি লক্ষ্য করেছো, যদি উক্ত বারণকারী রাসূল যা নিয়ে আগমন করেছেন সেটি র প্রতি মিথ্যারোপ করে এবং তা থেকে বিমুখ হয়ে যায় ?! সে কি আল্লাহকে ভয় করে না?

أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ﴿١٤﴾

উক্ত বান্দাকে নামায থেকে বারণকারী কি জানে না যে, আল্লাহ তার আচরণ দেখছেন। তাঁর নিকট কোন কিছুই গোপন নয় । بلغ আল-কু রআন · তাফসীর

كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ ﴿١٥﴾

ব্যাপারটি উক্ত অর্বাচীন যেমনটি মনে করেছে সেরকম নয়। যদি সে আমার বান্দাকে কষ্ট দেয়া ও তাঁর প্রতি মিথ্যারোপ করা থেকে ক্ষান্ত না হয় তাহলে আমি অচিরেই তার সামনের ঝুঁ টি শক্ত করে ধরে টেনে-হেঁচড়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবো। ناصيةكذبة خاطئة

نَاصِيَةٍۢ كَـٰذِبَةٍ خَاطِئَةٍۢ ﴿١٦﴾

এ ঝুঁ টি র অধিকারী নিজ কথায় মিথ্যাবাদী ও আদর্শচ্যুত। فليدع ناديه

فَلْيَدْعُ نَادِيَهُۥ ﴿١٧﴾

তাকে যখন তার মাথার ঝুঁটি ধরে জাহান্নামের দিকে টেনে নেয়া হবে তখন সে যেন নিজকে উদ্ধার করার জন্য সহযোগিতার তাগিদে তার সাথী ও বৈঠকের সঙ্গীদেরকে আহŸান করে।

سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ ﴿١٨﴾

আমি অচিরেই জাহান্নামের প্রহরী রূঢ় অন্ত রের ফিরিশতাদেরকে আহŸান করেবো। যারা নির্দে শ মোতাবিক কাজ করে তথা কোন অন্যথা করে না। তাই সে ভেবে দেখুক কোন পক্ষ বেশী শক্তিশালী।

كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩ ﴿١٩﴾

ব্যাপারটি তেমন নয় যেমনটি উক্ত জালিম ধারণা করেছে যে, সে আপনার অনিষ্ট করবে। তাই আপনি তার আদেশ- নিষেধ কোনটারই অনুসরণ করবেন না। বরং আল্লাহর উদ্দেশ্যে সাজদা করুন। আর আনুগত্যের মাধ্যমে তাঁর নৈকট্যলাভের চেষ্টা করুন। কেননা, এটি ই তাঁর নৈকট্যলাভ করিয়ে দেয় । সূত্র: আল-মুখতাসার ফী তাফসীরিল কু রআনিল কারীম

শিখুন · Al-Alaq — العلق

অনুসরণ · পুনরাবৃত্তি · শোনানো · নিবন্ধন ছাড়াই

তাফসির · 31 ভাষা