হোমজিকির২৭- সকাল ও বিকালের যিকিরসমূহজিকির 7

২৭- সকাল ও বিকালের যিকিরসমূহ — জিকির 7

أذكار الصباح والمساء · হিসনুল মুসলিম · 7 / 24

পড়ুন · শুনুনPDF ফাইল

((اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ)). [وإذا أمسى قال: اللَّهم ما أمسى بي...]

৮১-(৭) হে আল্লাহ! যে নি‘আমত আমার সাথে(১) সকালে উপনীত হয়েছে, অথবা আপনার সৃষ্টির অন্য কারও সাথে; এসব নেয়ামত কেবলমাত্র আপনার নিকট থেকেই; আপনার কোনো শরীক নেই। সুতরাং সকল প্রশংসা আপনারই। আর সকল কৃতজ্ঞতা আপনারই প্রাপ্য।(২) ............................. (১) আর বিকাল হলে বলবে, হে আল্লাহ! যে নি‘আমত আমার সাথে বিকালে উপনীত হয়েছে...। (২) যে ব্যক্তি সকাল বেলা উপরোক্ত দো‘আ পাঠ করলো সে যেনো সেই দিনের শুকরিয়া আদায় করলো। আর যে ব্যক্তি বিকালবেলা এ দো‘আ পাঠ করলো সে যেনো রাতের শুকরিয়া আদায় করলো’’। হাদীসটি সংকলন করেছেন, আবূ দাউদ ৪/৩১৮, হাদীস নং ৫০৭৫; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, হাদীস নং ৭; ইবনুস সুন্নী, হাদীস নং ৪১; ইবন হিব্বান, (মাওয়ারিদ) নং ২৩৬১। আর শাইখ ইবন বায তার তুহফাতুল আখইয়ার পৃ. ২৪ এ এর সনদকে হাসান বলেছেন।

শুনুন · কণ্ঠে Hamad al-Duraiham

জিকির · 15 ভাষা