হোমজিকির২৭- সকাল ও বিকালের যিকিরসমূহজিকির 6

২৭- সকাল ও বিকালের যিকিরসমূহ — জিকির 6

أذكار الصباح والمساء · হিসনুল মুসলিম · 6 / 24

পড়ুন · শুনুনPDF ফাইল

((اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أُشْهِدُكَ، وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ، وَمَلاَئِكَتِكَ، وَجَمِيعَ خَلْقِكَ، أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ، وَأَنَّ مُحَمَّداً عَبْدُكَ وَرَسُولُكَ)) (أربعَ مَرَّاتٍ).[ وإذا أمسى قال: اللَّهم إني أمسيت...]

৮০-(৬) হে আল্লাহ! আমি সকালে উপনীত হয়েছি।(২) আপনাকে আমি সাক্ষী রাখছি, আরও সাক্ষী রাখছি আপনার ‘আরশ বহনকারীদেরকে, আপনার ফেরেশতাগণকে ও আপনার সকল সৃষ্টিকে, (এর উপর) যে— নিশ্চয় আপনিই আল্লাহ, একমাত্র আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই, আপনার কোনো শরীক নেই; আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা ও রাসূল। (৪ বার)(৩) ............................ (২) আর যখন বিকাল হবে, তখন বলবে, হে আল্লাহ আমি বিকালে উপনীত হয়েছি। (৩) যে ব্যক্তি সকালে অথবা বিকালে তা চারবার বলবে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন। আবূ দাউদ ৪/৩১৭, হাদীস নং ৫০৭১; বুখারী, আল-আদাবুল মুফরাদ, হাদীস নং ১২০১; নাসাঈ, ‘আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, হাদীস নং ৯; ইবনুস সুন্নী, হাদীস নং ৭০। সম্মানিত শাইখ আবদুল আযীয ইবন বায রহ. তার তুহফাতুল আখইয়ার গ্রন্থের পৃ. ২৩ এ নাসাঈ ও আবূ দাউদের সনদকে হাসান বলেছেন।

শুনুন · কণ্ঠে Hamad al-Duraiham

জিকির · 15 ভাষা