হোমজিকির৩৭- শাসকের অত্যাচারের ভয় করলে পড়ার দো‘আজিকির 1

৩৭- শাসকের অত্যাচারের ভয় করলে পড়ার দো‘আ — জিকির 1

دعاء من خاف ظلم السلطان · হিসনুল মুসলিম · 1 / 2

পড়ুন · শুনুনPDF ফাইল

((اللَّهُمَّ ربَّ السَّمَوَاتِ السَّبْعِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، كُنْ لِي جَاراً مِنْ فُلاَنِ بْنِ فُلاَنٍ، وَأَحْزَابِهِ مِنْ خَلاَئِقِكَ، أَنْ يَفْرُطَ عَلَيَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ يَطْغَى، عَزَّ جَارُكَ، وَجَلَّ ثَنَاؤُكَ، وَلاَ إِلَهَ إِلاَّ أَنْتَ)).

১২৯-(১) হে আল্লাহ, সাত আসমানের রব্ব! মহান আরশের রব্ব! আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে অমুকের পুত্র অমুকের বিপক্ষে এবং তার বাহিনীর বিরুদ্ধে আপনি আমার আশ্রয়দানকারী হোন; যাতে তাদের কেউ আমার উপর দ্রুত আক্রমণ বা সীমালঙ্ঘন করতে না পারে। আপনার আশ্রিত তো শক্তিশালী, আপনার প্রশংসা তো অতি মহান। আর আপনি ছাড়া কোনো হক্ব ইলাহ নেই।(১) ............................ (১) সহীহ বুখারী, আল-আদাব আল-মুফরাদ, হাদীস নং ৭১২। আর শাইখ আলবানী সহীহ আল-আদাবুল মুফরাদ গ্রন্থে, হাদীস নং ৫৪৫, একে সহীহ বলেছেন।

শুনুন · কণ্ঠে Hamad al-Duraiham

জিকির · 15 ভাষা