হোমজিকির১- ঘুম থেকে জেগে উঠার সময়ের যিকিরসমূহজিকির 2

১- ঘুম থেকে জেগে উঠার সময়ের যিকিরসমূহ — জিকির 2

أذكار الاستيقاظ من النوم · হিসনুল মুসলিম · 2 / 4

পড়ুন · শুনুনPDF ফাইল

( لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَريكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ للَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ، رَبِّ اغْفرْ لِي ).

২- একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই; আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। সুউচ্চ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। হে রব্ব ! আমাকে ক্ষমা করুন। (১) ---------------------- (১) যে ব্যক্তি তা বলবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। যদি সে দো‘আ করে, তবে তার দো‘আ কবুল হবে। যদি সে উঠে ওযু করে নামায পড়ে, তবে তার সালাত কবুল করা হবে। সহীহ বুখারী: ফাতহুল বারী, ৩/৩৯, হাদীস নং ১১৫৪। হাদীসের ভাষ্য ইবন মাজাহ-এর অনুরূপ। দেখুন, সহীহ ইবন মাজাহ ২/৩৩৫।

শুনুন · কণ্ঠে Hamad al-Duraiham

জিকির · 15 ভাষা