হোমজিকির১৩- মসজিদে প্রবেশের দো‘আজিকির 1

১৩- মসজিদে প্রবেশের দো‘আ — জিকির 1

دعاء دخول المسجد · হিসনুল মুসলিম · 1 / 1

পড়ুন · শুনুনPDF ফাইল

(يَبْدَأُ بِرِجْلِهِ الْيُمْنَى) ، وَيَقُولُ: ((أَعُوذُ بِاللَّهِ العَظِيمِ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ)) [بِسْمِ اللَّهِ، وَالصَّلَاةُ] [وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ] ((اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ)).

২০- ডান পা দিয়ে ঢুকবে এবং বলবে, (4), আমি মহান আল্লাহর কাছে তাঁর সম্মানিত চেহারা ও প্রাচীন ক্ষমতার ওসীলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। (1) [আল্লাহর নামে (প্রবেশ করছি), সালাত] (2) [ও সালাম আল্লাহর রাসূলের উপর।] (3) হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন। (4) ............................................... (4) কারণ, আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সুন্নাত হচ্ছে, যখন তুমি মসজিদে প্রবেশ করবে, তখন তোমার ডান পা দিয়ে ঢুকবে, আর যখন বের হবে, তখন বাম পা দিয়ে বের হবে। হাদীসটি উদ্ধৃত করেছেন, হাকিম ১/২১৮; এবং একে মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ বলেছেন, আর ইমাম যাহাবী সেটার সমর্থন করেছেন। আরও উদ্ধৃত করেছেন বাইহাকী, ২/৪৪২; আর শাইখ আলবানী তার সিলসিলাতুল আহাদীসিস সহীহা গ্রন্থে এটাকে হাসান বলেছেন, ৫/৬২৪; নং ২৪৭৮। (1) আবূ দাউদ, হাদীস নং ৪৬৬; আরও দেখুন, সহীহুল জামে‘ ৪৫৯১।

শুনুন · কণ্ঠে Hamad al-Duraiham

জিকির · 15 ভাষা