হোমজিকির২৭- সকাল ও বিকালের যিকিরসমূহজিকির 15

২৭- সকাল ও বিকালের যিকিরসমূহ — জিকির 15

أذكار الصباح والمساء · হিসনুল মুসলিম · 15 / 24

পড়ুন · শুনুনPDF ফাইল

((أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، اللَّهُـمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ هَذَا الْيَوْمِ:فَتْحَهُ، وَنَصْرَهُ، وَنورَهُ، وَبَرَكَتَهُ، وَهُدَاهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيهِ وَشَرِّ مَا بَعْدَهُ)). [وإذا أمسى قال: أمسينا وأمسى الملك للَّه ربّ العالمين اللَّهم إني أسألك خير هذه الليلة: فتحها، ونصرها، ونورها، وبركتها، وهداها، وأعوذ بك من شر ما فيها، وشر ما بعدها.]

৮৯-(১৫) আমরা সকালে উপনীত হয়েছি, অনুরূপ যাবতীয় রাজত্বও সকালে উপনীত হয়েছে সৃষ্টিকুলের রব্ব আল্লাহর জন্য।(২) হে আল্লাহ! আমি আপনার কাছে কামনা করি এই দিনের কল্যাণ(৩): বিজয়, সাহায্য, নূর, রবকত ও হেদায়াত। আর আমি আপনার কাছে আশ্রয় চাই এ দিনের এবং এ দিনের পরের অকল্যাণ থেকে।(১) ............................... (২) আর যখন বিকাল হবে, তখন বলবে, আমরা বিকালে উপনীত হয়েছি, অনুরূপ যাবতীয় রাজত্বও বিকালে উপনীত হয়েছে সৃষ্টিকুলের রব্ব আল্লাহ্‌র জন্য। (৩) আর যখন বিকাল হবে, তখন বলবে, হে আল্লাহ, আমি আপনার কাছে কামনা করি এই রাতের কল্যাণ: বিজয়, সাহায্য, নূর, রবকত ও হেদায়াত। আর আমি আপনার কাছে আশ্রয় চাই এ রাতের এবং এ রাতের পরের অকল্যাণ থেকে। (১) আবূ দাউদ ৪/৩২২, হাদীস নং ৫০৮৪; আর শু‘আইব ও আবদুল কাদের আরনাঊত যাদুল মা‘আদের সম্পাদনায় ২/৩৭৩ এর সনদকে হাসান বলেছেন।

শুনুন · কণ্ঠে Hamad al-Duraiham

জিকির · 15 ভাষা