হোমজিকির৮০- বিবাহিত ব্যক্তির দো‘আ এবং বাহন ক্রয়ের পর দো‘আজিকির 1

৮০- বিবাহিত ব্যক্তির দো‘আ এবং বাহন ক্রয়ের পর দো‘আ — জিকির 1

دعاء المتزوج و شراء الدابة · হিসনুল মুসলিম · 1 / 1

পড়ুন · শুনুনPDF ফাইল

إِذَا تَزَوَّجَ أَحَدُكُمُ امْرَأَةً، أَوْ إِذَا اشْتَرَى خَادِماً فَلْيَقُلْ: ((اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَإِذَا اشْتَرَى بَعِيراً فَلْيَأْخُذْ بِذِرْوَةِ سَنَامِهِ وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ)).

১৯১- যখন তোমাদের কেউ কোনো মেয়েকে বিয়ে করে, অথবা কোনো খাদেম গ্রহণ করে, তখন যেন সে বলে, হে আল্লাহ, আমি এর যত কল্যাণ রয়েছে এবং যত কল্যাণ তার স্বভাবে আপনি দিয়েছেন তা চাই। আর এর যত অকল্যাণ রয়েছে এবং যত অকল্যাণ ওর স্বভাব-চরিত্রে আপনি রেখেছেন তা থেকে আপনার আশ্রয় চাই। আর যখন কোনো উট তথা বাহন খরিদ করে, তখন যেন সে তার কুঁজের সর্বোচ্চ স্থানে হাত রাখে এবং অনুরূপ বলে।(২) .................................. (২) আবু দাঊদ-২/২৪৮, হাদীস নং ২১৬০; ইবন মাজাহ্‌ ১/৬১৭, হাদীস নং ১৯১৮। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ, ১/৩২৪।

শুনুন · কণ্ঠে Hamad al-Duraiham

জিকির · 15 ভাষা