হোমজিকির৪৬- যখন অনাকাঙ্খিত কিছু ঘটে, বা যা করতে চায় তাতে বাধাপ্রাপ্ত হয়, তখন পড়ার দো‘আজিকির 1

৪৬- যখন অনাকাঙ্খিত কিছু ঘটে, বা যা করতে চায় তাতে বাধাপ্রাপ্ত হয়, তখন পড়ার দো‘আ — জিকির 1

الدعاء حينما يقع ما لا يرضاه أو ُ غلب على أمره · হিসনুল মুসলিম · 1 / 1

পড়ুন · শুনুনPDF ফাইল

((قَدَرُ اللَّهُ وَمَا شَاءَ فَعَلَ)).

১৪৪- এটি আল্লাহর ফয়সালা, আর তিনি যা ইচ্ছা করেছেন।(১) ............................. (১) হাদীসে এসেছে, শক্তিশালী ঈমানদার আল্লাহর নিকট উত্তম ও প্রিয় দুর্বল ঈমানদারের চেয়ে। আর তাদের (ঈমানদারদের) প্রত্যেকের মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। তোমার যা কাজে লাগবে সেটা করার ব্যাপারে সচেষ্ট হও আর আল্লাহর সাহায্য চাও, অপারগ হয়ে যেও না। আর যদি তোমার কোনো অনাকাঙ্খিত বিষয় উদয় হয়, তখন বলো না যে, ‘যদি আমি এরকম করতাম তাহলে তা এই এই হতো’, বরং বলো, এটা আল্লাহর ফয়সালা, আর তিনি যা ইচ্ছে করেছেন। কেননা, ‘যদি’ শয়তানের কাজের সূচনা করে দেয়। মুসলিম, ৪/২০৫২, হাদীস নং ২৬৬৪।

শুনুন · কণ্ঠে Hamad al-Duraiham

জিকির · 15 ভাষা